সূর্যোদয় রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১০ দিন। সারা দেশের মতো চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনির জমজমাট প্রচারণা চলছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। এবার এই আসনে সমঝোতায় যায়নি আওয়ামী লীগ। ফলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী করা হয়েছে ফটিকছড়ি দানবীর হিসেবে পরিচিত রফিকুল আনোয়ারের কন্যা খাদিতাজুল আনোয়ার সনিরকে।
তবে ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও ফুলের মালা প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়া রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বসহ আরও প্রার্থী।
আওয়ামীলীগের দলীয় প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি দৈনিক সূর্যোদয়কে জানিয়েছেন এই চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনে দীর্ঘদিন দলীয় প্রার্থী না থাকার কারণে উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে এই অঞ্চলটি। তিনি আরো বলেন, ফটিকছড়িতে দলীয় কাউকে যেন নৌকার মনোনয়ন দেওয়া হয় এটা ছিল সবার প্রাণের দাবি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়িবাসীর দাবী পুরণ করেছে। আপনাদের সবার ভোটে আমি জয়ী হয়ে ফটিকছড়ির উন্নয়নে কাজ করতে চাই। আমাকে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এদিকে প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনিকে ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের। তিনি আওয়ামীলীগের দলীয় প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনির পক্ষে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি ফটিকছড়ির ভোটের মাঠকে জমিয়ে তুলেছেন প্রচারযুদ্ধে। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন সৈয়দ মোহাম্মদ বাকের। এছাড়াও সৈয়দ মোহাম্মদ বাকেরকে দেখা গেছে নিজ হাতে ভোটারদের মধ্যে বিতরণ করে যাচ্ছেন লিফলেট। অনলাইনেও চালিয়ে যাচ্ছেন ভোটের প্রচার। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভোট চেয়ে যাচ্ছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনির জয় সময়ের ব্যাপার বলেই মনে করছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। এদিকে ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নে নৌকার জন্য ভোট চেয়ে প্রচারণা ও গনসংযোগ করেছে আওয়ামীলীগের দলীয় প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি। গতকাল ২৭ ডিসেম্বর বুধবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত একটানা দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও বাজারে তিনি পথসভা করে খাদিতাজুল আনোয়ার সনি বলেন, ফটিকছড়িতে দলীয় কাউকে যেন নৌকার মনোনয়ন দেওয়া হয় এটা ছিল সবার প্রাণের দাবি। আমি রফিকুল আনোয়ারের মেয়ে আমি সুন্দর একটি ফটিকছড়ি গড়বো তাই আপনাদের সবার ভোটে আমি জয়ী হয়ে ফটিকছড়ির উন্নয়নে কাজ করতে চাই। বিগত সময়ে অন্যান্য উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা আমার ফটিকছড়িতে হয়নি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী, দাঁতমারা ইউনিয়ন পটরিষদের চেয়ারম্যান মো. জানে আলম প্রমুখ।




















