চট্টগ্রাম প্রতিবেদক: ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটে নৌকার জন্য ভোট চেয়ে প্রচারণায় ব্যস্ত রয়েছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি।
আজ ২৭ ডিসেম্বর বুধবার সকাল থেকে দাঁতমারা ইউনিয়নের বাজার গুলোতে তিনি পথসভা করেন। এসময় আওয়ামীলীগের দলীয় প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি বলেন, ফটিকছড়িতে দলীয় কাউকে যেন নৌকার মনোনয়ন দেওয়া হয় এটা ছিল সবার প্রাণের দাবি। আমি রফিকুল আনোয়ারের মেয়ে আমি সুন্দর একটি ফটিকছড়ি গড়বো তাই আপনাদের সবার ভোটে আমি জয়ী হয়ে ফটিকছড়ির উন্নয়নে কাজ করতে চাই। বিগত সময়ে অন্যান্য উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা আমার ফটিকছড়িতে হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী, দাঁতমারা ইউনিয়ন পটরিষদের চেয়ারম্যান মো. জানে আলম প্রমুখ।




















