আব্দুর রহমান মানিক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনসহ ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। আজ ২৪ ডিসেম্বর রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই, সেদিন বিএনপির কোনো কর্মসূচি নেই।
তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে। আগের তিন দিনের কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ।
আব্দুর রহমান মানিক 



















