০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর রামপুরা-শাহজাহানপুরে বিএনপির লিফলেট বিতরণ

আব্দুর রহমান মানিক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২৩ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুরে লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান। এদিন সকাল ৮টায় দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রতারণার নির্বাচনের আয়োজন করেছে। আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরা সহিংসতা ঘটাচ্ছে। ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির এই নির্বাচন বর্জন করুন।

লিফলেট বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, প্যাব’র সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন ইমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. প্রিন্স, আশরাফুল আসাদ, বরগুনা জেলা ছাত্রদলের সম্পাদক হৃদয়সহ নেতৃবৃন্দ। শ্রমিক দলের নেতাদের মধ্যে আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, সুলতান মুন্সি, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, জসিম উদ্দিন, লাভলু ডালি, নুরু,আমির, আবদুল কুদ্দুস, কাজল, কাকন, শহাজাহান মিয়া, জসিম, হারুন, আকাশ, খলিল প্রমুখ।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর রামপুরা-শাহজাহানপুরে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট: ০১:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩