০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম, কারচুপি ও দখলদারত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিলেন সিইসি

  • আপডেট: ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 167

যশোর প্রতিনিধি: স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সবে ধরনের অনিয়ম, কারচুপি ও দখলদারত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

২২ ডিসেম্বর শুক্রবার যশোরে খুলনা বিভাগীয় বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ বৈঠক করেন সিইসি।

যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ব্রিফিংয়ে বলেন, যেকোনও মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তিনি বলেন, ভোটকেন্দ্রের ভিতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে যেন কোনও অনিয়ম, কারচুপি, দখলদারত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করা হবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া দুপুর তিনটায় একই স্থানে যশোরের ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

অনিয়ম, কারচুপি ও দখলদারত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিলেন সিইসি

আপডেট: ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩