০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসনে ১৪ দলের শরিক ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর লড়াই

  • কুমার শুভ্র
  • আপডেট: ০৪:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 132

কুমার শুভ্র: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রীম পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এ আসনে মোট ৯ জন প্রার্থী আছেন।

এখানে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত নেতা রফিকুল আনোয়ারের মেয়ে মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে লড়াই হবে ১৪ দলের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের।

এলাকার হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, হাট-বাজার সর্বত্র ভোট নিয়ে আলোচনা চলছে। এলাকা সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ এলাকা প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন যারা তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি নৌকা, সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তরমুজ (স্বতন্ত্র), মীর মুহাম্মদ ফেরদৌস আলম চেয়ার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মুহাম্মদ হামিদ উল্লাহ-মোমবাতি ( বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লাঙল (জাতীয় পার্টি), মোহাম্মদ শাহজাহান ঈগল (স্বতন্ত্র), শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ- একতারা (বাংলাদেশ সুপ্রিম পার্টি), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ফুলের মালা (বাংলাদেশ তরিকত ফেডারেশন)।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী মাঠে রেখে আওয়ামী লীগের কৌশলের কারণে এই আসনে ঝুঁকিতে রয়েছেন নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। এখানে নৌকার সঙ্গে ১৪ দলের শরিক সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি।

জানা গেছে, ১৪ দলের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তরমুজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কারণে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এখন চিন্তিত এই ২ প্রার্থীকে নিয়ে। কারণ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের একটি অংশ নির্বাচনের মাঠে থেকে জোড়ালোভাবে কাজ করছেন তাই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী ফটিকছড়ির জনপ্রিয়নেতা প্রয়াত নেতা রফিকুল আনোয়ারের মেয়ে হিসেবে খাদিজাতুল আনোয়ার সনির জনপ্রিয়তা বেশ টের পাওয়া গেল।

জানা গেছে, খাদিজাতুল আনোয়ার সনি হেভিওয়েট প্রার্থী হলেও এখানে তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নজিবুল বশর মাইজভান্ডারী ও আবু তৈয়ব।

নির্বাচন বিষয়ে ১৪ দলের শরিক বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি দৈনিক সূর্যোদয়কে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনু-মেনন সবাইকে নৌকার মনোনয়ন দিয়েছে কিন্তু আমাকে নৌকার মনোনয়ন থেকে মাইনাস করার পরও বিষয়টি আমি পজিটিভভাবে নিয়েছি। বিগত দিনে আমি ফটিকছড়ির যে উন্নয়ন করেছি সেটার কারণে আমি বিপুল ভোটে জয়ী হবো।

এদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি দৈনিক সূর্যোদয়কে বলেন, ফটিকছড়ির গনমানুষের নেতা রফিকুল আনোয়ার সাহেবের মেয়ে হিসেবে উনার অসমাপ্ত কাজগুলো করতে সব সময় ফটিকছড়িবাসীর পাশে থেকে এলাকায় যথাসাধ্য কাজ করেছি। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এই অবহেলিত ফটিকছড়িকে স্মাট অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।

এদিকে তরমুজ প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব দৈনিক সূর্যোদয়কে বলেন, নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। ফলে আপামর ফটিকছড়িবাসীর সেবা করার নিয়তে প্রার্থী হয়েছি।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ফটিকছড়ি আসনে ১৪ দলের শরিক ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর লড়াই

আপডেট: ০৪:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩