০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ১২:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • 165

সিলেট প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২০ ডিসেম্বর বুধবার শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন । আজ বিকেলে জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। হয়রত শাহজালাল এবং হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। এরপর বিকেল ৩টায় সভাস্থলে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক ঘোষিত হবে। সেখানে জড়ো হয়েছেন বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের নেতাকর্মীরা।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট: ১২:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩