০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

  • তপন তালুকদার
  • আপডেট: ০১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 129

তপন তালুকদার: রাজধানীর মিরপুর স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল দেখা গেছে।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের তোরণ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। বুদ্ধিজীবী দিবসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। পরে দলে দলে যোগ দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য নানা অপপ্রয়াস চলেছে বিভিন্ন সময়ে। তাদের মধ্যে যেন একটা উপলব্ধি জাগ্রত হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গঠনে একটি স্বপ্ন রেখে গেছেন। সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য যে প্রত্যয়, তা থেকেই আমরা আজকে এখানে পুস্পস্তবক অর্পণ করেছি।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

আপডেট: ০১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩