০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে তারেক রহমান আজ আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে: তথ্যমন্ত্রী

মুসলহে উদ্দনি আল রাজি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে তারেক রহমান আজ আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে। অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের নেতৃত্ব দিয়ে বিএনপিকে সে একটি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে। আর সেটার যন্ত্রণা, মনোযন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, রাজনৈতিক যন্ত্রণা ভোগ করছে বিএনপির নেতাকর্মীরা। আর এগুলোর সবকিছুর জন্য দায়ী তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১২ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবি’তে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে তাদের জনসমর্থন হারিয়ে এখন পলাতক দলে রূপান্তরিত হয়েছে। তারা এখন পলাতক দল। তারা প্রকৃত অর্থেই এখন একটি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অফিসের তালা খোলার মতো একটা মানুষ খুঁজে পায় না। বিএনপির কার্যালয়ে তালা কিন্তু পুলিশ, আওয়ামী লীগ কিংবা সরকার লাগায় নাই। তারাই (বিএনপি) তালা লাগিয়েছে। এখন তারা সাহস করে তালা খোলার একজন মানুষ খুঁজে পায় না। তারা নাকি আবার সরকার পতন ঘটাবে। তারা গুপ্ত স্থান থেকে আন্দোলনের ডাক দেয়, আর গাড়ি-ঘোড়ায় পেট্রোল বোমা নিক্ষেপ করে।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী সেøাগান দেয় ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। আমি বলবো তোমরা ইসলামের ধ্বজাধারী পরিচয় দাও। কিন্তু আজ যে মুসলমানদের হত্যা করা হচ্ছে তোমাদের কোনও খবর নাই কেন। তোমরাও আজ ইসলামের শত্রুতে রূপান্তরিত হয়েছো। শুধু ইসলামের শত্রুতেই নয়, মানবতার শত্রুতেও রূপান্তরিত হয়েছ। ইসরাইলের দ্বারা আজ বহু মানুষ হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে বিএনপি-জামায়াত কিছু বলছে না। তার মানেটা কী, যারা আজ মানবতাবিরোধী কাজ করছে বিএনপি-জামায়াত তাদের পক্ষ নিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রও নরম সুরে বলেছে, এমনভাবে সাধারণ মানুষকে হত্যা করা ঠিক হচ্ছে না।

এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

বিএনপিকে তারেক রহমান আজ আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে: তথ্যমন্ত্রী

আপডেট: ০৩:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩