০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি আজ রবিবার হবে

আব্দুর রহমান মানিক, সূর্যোদয়: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে আজ ৩ ডিসেম্বর রবিবার। ঘোষিত তফসিলের বৈধতা প্রশ্নে রিট হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উঠেছে।

আজ ৩ ডিসেম্বর রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চের ১৪ নম্বর ক্রমিকে রয়েছে আবেদনটি। এর আগে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এ বিষয়ে রুল বিবেচনাধীন থাকা অবস্থায় তফসিল স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদসচিব এবং প্রধান নির্বাচন কমিশনার-সিইসিকে রিটে বিবাদী করা হয়েছে।

২৮ নভেম্বর ইউনুছ আলী আকন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদনের কথা বলা হয়েছিল। সে ধারাবাহিকতায় হাইকোর্টে এ রিট করেন ইউনুছ আলী আকন্দ।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি আজ রবিবার হবে

আপডেট: ০৭:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩