০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ২ আসনের প্রার্থীর সনি এমবিএ ও স্বতন্ত্র প্রার্থী তৈয়ব এইচএসসি পাস

  • প্রদীপ নাথ
  • আপডেট: ০৪:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 224

প্রদীপ নাথ, চট্টগ্রাম থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী চট্টগ্রাম ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, খাদিজাতুল আনোয়ার সনির শিক্ষাগত যোগ্যতা এমবিএ আর আবু তৈয়ব এইচএসসি পাস।

হলফনামায় আয়-ব্যয়ের হিসাবসহ সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, খাদিজাতুল আনোয়ার সনি যে বাড়িতে থাকেন সেটির মূল্য প্রায় চার কোটি টাকা। সনির নগদ টাকা কম থাকলেও ব্যাংকে টাকা আছে বেশি। হলফনামায় সনি উল্লেখ করেন, তাঁর বাৎসরিক আয় বাড়ি/অ্যাপার্টমেন্টে ১৬ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা। শেয়ার সঞ্চয়পত্রে এক লাখ ৬৮ হাজার টাকা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংসদ সদস্য হিসেবে সম্মানি ভাতা পান ২৬ লাখ ১২ হাজার ২৭৬ টাকা ও অন্যান্য ১৩ লাখ ৭৩ হাজার ১৭১ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা এক লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ এক কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ১১৫ টাকা। বন্ড, ঋণপত্র স্টক একচেক্স শেয়ার ২৪ কোটি ৯১ লাখ ৪ হাজার ৫১০ টাকা, পোস্টাল সঞ্চয়পত্র ১৫ লাখ টাকা, এক কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৪৮ টাকা দামের মিটসুবিসি গাড়ি আছে। স্বর্ণ আছে ৫০ হাজার টাকা, ইলেকট্রিক সামগ্রী ৫০ হাজার টাকা, আসবাবপত্রের বিবরণী ৫০ হাজার টাকা, অন্যান্য ব্যবসার মূলধন আছে এক লাখ ৭৩ হাজার ১৮৩ টাকা। স্থাবর সম্পদ নিজ নামে পৈত্রিকভাবে প্রাপ্ত চার একর জমির মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা, অকৃষি জমির মূল্য ৫০ লাখ টাকা। পাঁচলাইশে থাকা একটি ভবনের মূল্য চার কোটি টাকা।

এদিকে চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেন, স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে আছে ছয় লাখ ৫৫ হাজার ৩১০ টাকার সম্পদ। ব্যবসা ছাড়া অন্য কোনো খাতে আয় নেই। ব্যবসা থেকে বাৎসরিক আয় চার লাখ ১৯ হাজার ৭২৮ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা আছে ৮৫ হাজার ৩১০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ ২০ হাজার টাকা। বিবাহকালীন উপহারস্বরূপ স্বর্ণ পেয়েছেন ২৫ ভরি। সবমিলিয়ে দুই লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী ও আসবাবপত্র আছে। স্থাবর সম্পদ যৌথ মালিকানায় এক লাখ টাকার কৃষি জমি, দুই লাখ টাকা অকৃষি জমি আছে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রাম ২ আসনের প্রার্থীর সনি এমবিএ ও স্বতন্ত্র প্রার্থী তৈয়ব এইচএসসি পাস

আপডেট: ০৪:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩