মিশু দাশ, চট্টগ্রাম থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬টি আসনে ১৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়ন জমা দেওয়া ১৬ আসনের মধ্যে রয়েছে, চট্টগ্রাম-১ আসনে ৮ জন, চট্টগ্রাম-২ আসনে ১৪ জন, চট্টগ্রাম-৩ আসনে ১০ জন, চট্টগ্রাম-৪ আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ আসনে ১০ জন, চট্টগ্রাম-৬ আসনে ৫ জন, চট্টগ্রাম-৭ আসনে ৭ জন, চট্টগ্রাম-৮ আসনে ১৩ জন, চট্টগ্রাম-৯ আসনে ৭ জন, চট্টগ্রাম-১০ আসনে ১২ জন, চট্টগ্রাম-১১ আসনে ৯ জন, চট্টগ্রাম-১২ আসনে ১০ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৭ জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৯ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ১৩ জন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তোফায়েল ইসলাম ও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে জানান।
তফসিল অনুযায়ী আগামী ৩ ও ৪ ডিসেম্বর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের স্ব স্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলেও জানান তারা ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি হবে ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।
মিশু দাশ 



















