০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না: ওবায়দুল কাদের

মুসলেহ উদ্দিন আল রাজি, সূর্যোদয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে নির্বাচনি তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে।

তিনি আজ ২৯ নভেম্বর বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপি হরতাল করছে, প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, প্রকাশ্যে পুলিশ হত্যা করছে, মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে, তাদের কি বিচার হবে না? যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে, তাদের বিরুদ্ধে মামলা হবেই। বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র ও বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে।

তিনি বলেন, বিএনপির ধরপাকড়ের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনও ছাড় দেয়া হয় না। ১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না: ওবায়দুল কাদের

আপডেট: ০৩:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩