এমরান আমিন, সূর্যোদয়: খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা দেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
এমরান আমিন 



















