শহীদুল হাকিম চৌধূরী, সূর্যোদয়: আজ ২০ অক্টোবর শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৪ সালের এই দিন রাজধানীর তোপখানা রোডে প্রতিষ্ঠিত হয় সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাব।
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। কেক কাটা ছাড়াও এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, কণা, অরিন, সন্দীপন, মারমা শিল্পী গোষ্ঠী এবং নাচ পরিবেশন করবে নৃত্য সংগঠন ধৃতি নৃত্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে নৈশভোজের।




















