০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র আমিনুর রহমান তাজ আর নেই

  • আপডেট: ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • 150

মিশু দাশ, সূর্যোদয়: প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় খিলগাঁওয়ে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান তাজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্র্যাব) স্থায়ী সদস্য। জানা গেছে, গত ৭ অক্টোবর শনিবার সকালে হার্ট অ্যাটাক করেন আমিনুর রহমান তাজ। প্রথমে তাকে রাজধানীর খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়।

আমিনুর রহমান তাজের ভাই মিরাজ জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিয়ে তিন দিন আগে তার ভাই বাসায় ফিরেছিলেন। বাংলাদেশের অপরাধ সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র আমিনুর রহমান তাজ। বর্তমান সময়ের ক্রাইম রিপোর্টারদের মধ্যে অনেককেই তিনি শিখিয়েছেন। ১৯৯০ থেকে শুরু করে প্রায় এক দশকের বেশি সময় তার কলমের খোঁচায় কাঁপত ঢাকার অপরাধ জগৎ।

তাজ ১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক পাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিয়েছেন বিশ্বের ১৫ লাখ বেশি মুসলমান

অপরাধ সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র আমিনুর রহমান তাজ আর নেই

আপডেট: ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩