০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সোমবার ঢাকার দুই প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ

  • আপডেট: ১২:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • 151

মিশু দাশ, সূর্যোদয় : সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখ ধোলাইখাল এবং আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন স্থানে আজ ২৫ সেপ্টেম্বর সোমবার সমাবেশ করবে বিএনপি। কিন্তু বিএনপির জন্য মাঠ ফাঁকা ছাড়ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাঠে থেকে ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী দৈনিক সূর্যোদয়কে জানান, পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ শুরু হবে বেলা ৩টায়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় ঢাকা জেলা বিএনপির সমাবেশ শুরু হবে বেলা আড়াইটায়।

এদিকে আওয়ামী লীগও আজ দুপুর দুইটায় রাজধানী ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। বেলা দুইটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন।

জানা গেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশের পাশাপাশি বিএনপির আন্দোলন-কর্মসূচিকে ঘিরে সর্বত্র সতর্ক অবস্থানে থাকবেন।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

আজ সোমবার ঢাকার দুই প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ

আপডেট: ১২:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩