০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছিতে দলীয় প্রার্থী দিতে জোর প্রচেষ্টা চালানো হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

  • আপডেট: ০২:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • 140

চট্টগ্রাম প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিএনপি জামায়াত আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশকে বিদেশীদের হাতে তুলে দিতে। সামনের দিন গুলো কঠিন হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করা। বর্তমানে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এক সময় ফটিকছড়িতে জামায়াত শিবির তান্ডবলীলা চালাত। এ অঞ্চলটিকে আওয়ামী লীগের ঘাটিতে পরিণত করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে।

মোশাররফ আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে ফটিকছিতে দলীয় প্রার্থী দিতে জোর প্রচেষ্টা চালানো হবে। এ জন্য নেত্রীকে বুঝাতে যা যা করা দরকার সবকিছু করা হবে। আশা রাখি তিনি বিষয়টি বুঝবেন।

২৬ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটের একটি কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে তিনি এসব কথা বলেন। শোক সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, জেলা আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার হারুন, হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মো: বাকের, মেয়র ইসমাইল হোসেন, রুস্তম আলী, আব্দুল হালিম, বখতিয়ার সাঈদ ইরান, হাস্ুিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মঞ্জুর মোরশেদ ফিরোজ, উপজেলা আ:লীগ নেতা চেয়ারম্যান মো: শাহনেওয়াজ, আব্দুল কাইয়ুম, মাহমুদুল হক, হারুনুর রশিদ ইমন ও জেলা উপজেলা যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ফটিকছিতে দলীয় প্রার্থী দিতে জোর প্রচেষ্টা চালানো হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

আপডেট: ০২:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩