০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৯ আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দোয়া চাইলেন শহীদুল্লাহ মুন্সী

  • আপডেট: ০৩:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 179

সূর্যোদয় প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কে কেন্দ্র করে,ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ শহীদুল্লাহ মুন্সী।

৪ আগস্ট শুক্রবার দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার বাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত শেষে এ ঘোষণা দেন তিনি। এ সময় শহীদুল্লাহ মুন্সী বলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনটি হচ্ছে বৃহত্তর শিল্পাঞ্চল এলাকা। এই এলাকার শ্রমিক ও মেহনতি মানুষের সেবা করা ও উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

আওয়ামীলীগের পক্ষথেকে ,তৃণমূল থেকে উঠে আসা নেতাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া হলে আগামী নির্বাচনে আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠে কাজ করেছি ও সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তাদের সেবা দিয়েছি। নিজের স্বার্থকে কখনো বড় করে দেখিনি। আওয়ামীলীগ সরকার এবং জনগনের স্বার্থের জন্যে কাজ করে চলেছি। তাই দলীয় সমর্থন ও জনগণের ইচ্ছায় আমি প্রার্থী হয়ে তাদের সেবা করতে চাই।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ঢাকা-১৯ আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দোয়া চাইলেন শহীদুল্লাহ মুন্সী

আপডেট: ০৩:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩