০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমারে অবৈধ ভাবে আসা ৭টি ভারতীয় গরুসহ আটক ১

  • আপডেট: ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • 152

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নিয়ে আসা ৭টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

এসময় গরু বহনকারী নছিমনটিও আটক করা হয়। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার পাঙ্গাঁর চৌপুথি এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু ও গরু বহনকারী নছিমনসহ আব্দুস সালাম(৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করে।

আটক আব্দুস সালাম ডিমলা উপজেলার শুকানগঞ্জ বালা পাড়ার আজিম উদ্দিনের ছেলে। ওইদিন রাতেই তার বিরুদ্ধে ডোমার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, গ্রেফতারকৃত আব্দুস সালামকে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। আটককৃত গরুগুলো আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বাধিক পঠিত

বিএনপির নারী এমপি মনোনয়ন তালিকায় আওয়ামী লীগের পদধারী সুবর্ণা

ডোমারে অবৈধ ভাবে আসা ৭টি ভারতীয় গরুসহ আটক ১

আপডেট: ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩