সূর্যোদয় ডেস্ক : বৃষ্টির দেখা নেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা। প্রচণ্ড গরমে রাজধানীতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি ও ক্লান্তি। এ অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ১৯ এপ্রিল রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে এই গরম অব্যাহত থাকতে পারে। এ মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে, তখন গরম কিছুটা কমতে পারে। বিকেলে বা সন্ধ্যায় গরম কিন্তু কমেনি। সব শ্রেণি-পেশার মানুষই গরমে অস্বস্তিতে পড়েছেন। গণপরিবহনে ভিড়ের মধ্যে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। এদিকে গরমে রাস্তায়-ফুটপাথে ঠান্ডা শরবত বিক্রি বেড়েছে। লেবুর শরবত, আখের রসের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় বেড়েছে। তীব্র গরমে কেউ কেউ দুই গ্লাস শরবতও খাচ্ছেন। প্রতি গ্লাস শরবত ১০ টাকা ও ২০ টাকা দুইভাবে বিক্রি করি।
১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















