০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার হামের টিকা না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

  • আপডেট: ০৮:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 3

সূর্যোদয় ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে আনেনি। যে কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার বলেন, ‌‘তারা (অন্তর্বর্তী সরকার) নিরপেক্ষ সরকার ছিল কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিকভােব পরিচারনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে। দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন।
জুলাই সনদ প্রসঙ্গে স্পিকার বলেন, আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদের অধিকার আছে সংবিধান সংশোধনের।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কয়েকজন ব্যক্তিতো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারেন গণপ্রতিনিধিরা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভূত নিয়ম করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্ত হয়ে যায় অটোমেটিকলি।

সর্বাধিক পঠিত

সুনামগঞ্জে সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে মারা গেলেন ৫ কৃষক

অন্তর্বর্তী সরকার হামের টিকা না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

আপডেট: ০৮:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬