০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর আদাবরে ৮ তলা ভবনে আগুন

  • আপডেট: ০৭:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • 1243

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
২৮ মে রোববার দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ দুপুর ১২টার দিকে আদাবরের ওই ৮তলা ভবনটির বেইজমেন্টে আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

দাঁতমারায় রাজনৈতিক দলবদলে বিতর্ক: মাদক ব্যবসায়ীরা এখন বিএনপির নেতা!

রাজধানীর আদাবরে ৮ তলা ভবনে আগুন

আপডেট: ০৭:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩