০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় দেশীয় পিস্তল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট: ০৭:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • 842

মোঃ বাবুল শেখ, আশুলিয়া : আশুলিয়ায় দেশীয় পিস্তল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ এপ্রিল রবিবার রাত ৯ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের ধনাঈদ দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ সজিব হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গুধিবাড়ীর মোঃ রুহুল আমিনের ছেলে। তিনি আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এর আবু-সাঈদের বাড়ীর ভাড়াটিয়া। অপরজন মোঃ ফজল আহন্মেদ গাজী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার চকপাড়ার আলম আহন্মেদ এর ছেলে। তিনি আশুলিয়ার ধনাই ইউসুফ মার্কেট মকবুল মেম্মারের বাড়ীর ভাড়াটিয়া।আশুলিয়া থানার ওসি মোঃ জামাল সিকদার জানান, তাহার নেতৃত্বে, এস আই মোঃ বিপুল হোসেন ও এএসআই মোঃ জহিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নরসিংহপর ধনাঈদ দক্ষিনপাড়া হেলাল মন্ডলের বাঁশবাগানে দেশীয় পিস্তল ক্রয় বিক্রয় চলিতেছে এমত অবস্থায় তাদেরকে ধাওয়া করে হাতে নাতে আটক করা হয়। সোমবার (২৪ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

আশুলিয়ায় দেশীয় পিস্তল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট: ০৭:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩