০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • 9804

সূর্যোদয় প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন। রবিবার (২৩ এপ্রিল) সকালে তারা বনানী কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ সেখানে নীরবতা পালন করেন। এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতেহা পাঠ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্য সেদিন নির্মমভাবে নিহত হন। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিয়েছেন বিশ্বের ১৫ লাখ বেশি মুসলমান

বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩