সূর্যোদয় ডেস্ক : কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। আজ শুক্রবার (৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ইতিহাসের এতো সংখ্যক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও আটকের খারাপ নজির আর নেই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো- দেশের সব সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিক হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফেরত, ডিইউজে ও বিএফইউজে অফিস খুলে দিতে হবে, অফিসের টাকাসহ মালামাল লুট করে আগুন দেওয়ার ঘটনার বিচার করতে হবে, জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশের প্রেস ক্লাবের সাংবাদিকদের সদস্যপদ ফেরত দিতে হবে, সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল আদেশ প্রত্যাহার করতে হবে, সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দের আদেশ প্রত্যহার করতে হবে এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বাক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জামালের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ইমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেলি, নির্বাহী সদস্য সাজেদা হক, একেএম ওবায়দুর রহমান।
০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















