সূর্যোদয় ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের কয়েক ঘণ্টা পরই রাতে আওয়ামীপন্থী দুই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট এম. জিয়াউর রহমান শামীম। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার। তিনি বলেন, অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুরোনো একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, একই দিনে সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। ওই কর্মসূচিতে গ্রেফতার হওয়া দুই আইনজীবী ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সমর্থক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:



















