০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের টেরিবাজারের অর্কিড প্লাজায় আগুন, ২ জনের মৃত্যু

  • আপডেট: ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 19

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের টেরিবাজারে একটি বিপণিকেন্দ্রে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন– মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।এর আগে সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২তলা ওই ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, টেরি বাজারে একটি বিপণিকেন্দ্রে আগুনে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। অসুস্থ আরেক জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি বলেন, ‘ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে। এর মধ্যে ভবনের পঞ্চম তলা থেকে দুই জন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।’

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের টেরিবাজারের অর্কিড প্লাজায় আগুন, ২ জনের মৃত্যু

আপডেট: ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬