১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার

  • আপডেট: ০৩:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 16

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বন্দর কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মহানগর পুলিশ (সিএমপি)। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সভাস্থলের চারদিকে ডগস্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। এর আগে রোববার রাত থেকে নিরাপত্তার জন্য জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের কয়েকশ সদস্য সেখানে অবস্থান করছেন। সিএমপি বন্দর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, বন্দর কলেজ মাঠে জামায়াতের সমাবেশের নিরাপত্তায় পুলিশ সদস্যের পাশাপাশি প্রশিক্ষিত ডগস্কোয়াড মোতায়েন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর প্রচারণা উপলক্ষে জামায়াত আমির কক্সবাজার ও চট্টগ্রামের পাঁচ স্থানে সমাবেশে অংশ নেবেন। সোমবার এসব সমাবেশে ব্যাপক জনসমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে জামায়াত ও তাদের জোট সঙ্গীরা। দলীয় সূত্র জানায়, শফিকুর রহমান মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় বেলা ১১টায় ও সীতাকুণ্ডে দুপুর ২টায় সমাবেশে অংশ নেওয়ার পর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসবেন। সব সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সর্বাধিক পঠিত

অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার

আপডেট: ০৩:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬