চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। এর আগে, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর। উল্লেখ্য, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। হাইকোর্টের আদেশের মাধ্যমে সরোয়ার আলমগীরের মনোনয়ন ও প্রতীক সংক্রান্ত জটিলতার অবসান হলো।
০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:









