১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

  • আপডেট: ১২:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 37

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাসান বাবু (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় হাসান বাবুর। নিহত হাসান বাবু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, হাসান বাবু চার বছর আগে উন্নত জীবনের আশা সৌদি আরব যান। সে গত চার বছর ধরে সৌদি আরবের জেদ্দা শহরের একটি কোম্পানির গাড়ি চালকের চাকরি করত। সোমবার সৌদি আরবের সময় ভোরে গাড়ি নিয়ে বের হলে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

দাঁতমারায় রাজনৈতিক দলবদলে বিতর্ক: মাদক ব্যবসায়ীরা এখন বিএনপির নেতা!

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট: ১২:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫