সূর্যোদয় প্রতিবেদক : জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে তার শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা। সাক্ষাৎকালে তিনি হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি বলেন, “হুমায়ুন কবির জিসাসের জন্য একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিককর্মী। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই দোয়া করছি। জিসাসের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তারা হুমায়ুন কবিরের চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















