মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। গতকাল ২০ আগস্ট বুধবার বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহণ ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব সেবা অনলাইনে বুক করতে পারবেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।
০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব
-
মাকসুদর রহমান - আপডেট: ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- 84
সর্বাধিক পঠিত




















