১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

  • আপডেট: ০২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 103

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী শিক্ষককে দীর্ঘদিন ধরে হুমকি, অশালীন ভাষায় অপমান এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষক সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম মো. এয়াকুব। তিনি দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে ছোটখাটো বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করছেন। কয়েকদিন আগে বিদ্যালয়ের অফিসে বহিরাগত লোক এনে তাকে হেনস্তা করা হয় ও তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, আমাকে ‘দেখে নেয়ার’ হুমকি দেন। ‘দীর্ঘদিন ধরে আমি অন্যায় আচরণের শিকার হচ্ছি। প্রধান শিক্ষক বিভিন্নভাবে আমার কাজের পরিবেশ নষ্ট করছেন। তাই বাধ্য হয়ে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এর জবাব নেয়া হয়েছে। এখন বিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত: প্রধানমন্ত্রী

ফটিকছড়িতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

আপডেট: ০২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫