০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের পোস্টার

  • আপডেট: ০১:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 107

খুলনা প্রতিনিধি : খুলনায় ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ শহরের অদূরে খালিশপুর থেকে শুরু করে ফুলবাড়িগেট এলাকার বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে। গত ৯ আগস্ট দিনগত রাতের কোনো একসময় আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে এসব পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে। পোস্টারিং করার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা। জানা যায়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সারাদেশের মতো খুলনায়ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেফতার হন। অনেকে সুযোগ বুঝে দেশ ছেড়েছেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দিনগত রাতের কোনো একসময় খালিশপুর বানৌজা তিতুমীর মেইন গেটের আনুমানিক ৩০০ মিটার পশ্চিম দিকে ২ নম্বর নেভিগেটসহ খালিশপুর থানাধীন বিভিন্ন জায়গায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ও দেওয়ালে আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি অনুসন্ধানের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একাধিক সূত্র জানিয়েছে, রাতের আঁধারে দূর থেকে লোক এনে এসব পোস্টার লাগানো হয়েছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের পোস্টার

আপডেট: ০১:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫