০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল

  • আপডেট: ০২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 116

মিশু দাশ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটের অধিকার নয়। মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার এবং অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। এসময় কাউন্সিলের আগত সবাই তার এ বক্তব্য করতালি দিয়ে স্বাগত জানান। মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আমাদের নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজকে এখানে (ভার্চুয়ালি যুক্ত) বসে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বিষয়টাকে (স্বাস্থ্যখাত) অত্যন্ত গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক। স্বাস্থ্যখাতে তিনি বেশি গুরুত্ব দেবেন। কারণ এই দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি। ওষুধনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচারারস তারা দুদিন আগে আমার কাছে এসেছিল। তারা বলেছে, সিরিয়াস ক্রাইসিস যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা-আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে আজকে। যেখানে আমাদের ইন্ডাস্ট্রি পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করছিল। বাইরে রপ্তানি করছিল। এখন তারা বলছে যে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। ড্যাবের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমি আশা করি এরপরে আপনাদের সংগঠনকে আপনারাই (ড্যাব) পরিচালনা করবেন। নিজেরাই নির্বাচন করবেন। হয়তো এটা আপনাদের অনেকের পছন্দ হবে না। আরেকটি কথা বলতে চাই, ড্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে ফেলবেন না। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন অন্যদিকে এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন, স্বাস্থ্যনীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল

আপডেট: ০২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫