০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল ও এনসিপির কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে তীব্র যানজট

  • আপডেট: ০৩:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 77

মিশু দাশ : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার এমনিতেই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে আজ ছাত্রদল ও এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগ ও শহীদ মিনারে। আছে সোহরাওয়ার্দীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর কর্মসূচিও। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এর প্রভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। রোববার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব এলাকা ঘুরে সড়কে যানজটের চিত্র দেখা গেছে। জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ছাত্র সমাবেশ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্তিতি হয়েছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে।এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকটও। দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা আগে থেকে জানিয়েছিল ডিএমপি। গতকাল শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষ্যে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করা হলো। এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ছাত্রদল ও এনসিপির কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে তীব্র যানজট

আপডেট: ০৩:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫