০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারী ও ফটিকছড়িতে বিএনপি কেন্দ্রীয় নেতাদের সফর

  • আপডেট: ০৫:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 133

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ কওমি মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে সফর করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ ১ আগষ্ঠ শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। এসময় তাদের সাথে ছিলেন ফটিকছড়ির সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী সরওয়ার আলমগীর। সেখানে তারা হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা দেখছে না তার দল। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু বাধা দেখছি না, সেহেতু এটা না–ও হতে পারে, সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’ সরকারের পক্ষ থেকে দ্রুত সুস্পষ্ট বক্তব্য এবং নির্বাচন কমিশনকে সে অনুযায়ী পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি। এই সফরে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতা নূর মোহাম্মদ ও সরোয়ার আলমগীর এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতারা।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

হাটহাজারী ও ফটিকছড়িতে বিএনপি কেন্দ্রীয় নেতাদের সফর

আপডেট: ০৫:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫