০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তৃণমূল নেতাদের পছন্দ আসলাম চৌধুরী

  • আপডেট: ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 116

সুব্রত শুভ্র : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক পদে পুনরায় আসলাম চৌধুরীকে দেখতে চান দলের তৃণমূল নেতাকর্মীরা। দলীয় পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এ দাবির পক্ষে মত দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরী এর আগেও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে কেন্দ্র থেকে অনুমোদিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে ছিলেন তিনি। পরে তাকে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। তৃণমূল নেতারা বলছেন, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক ভাঙন কাটিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে হলে অভিজ্ঞ এবং কেন্দ্রের আস্থা অর্জনকারী নেতার প্রয়োজন, এবং সেই মানদণ্ডে আসলাম চৌধুরী অন্যতম যোগ্য ব্যক্তি। উত্তর জেলার একাধিক উপজেলা নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা অতীতেও সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করেছি। এখন দলের দিকনির্দেশনার অভাবে আমরা আবার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে তাঁর মতো অভিজ্ঞ নেতা ছাড়া বিকল্প দেখি না।”
সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও রাউজানসহ কয়েকটি উপজেলার নেতা-কর্মীরা একত্র হয়ে আসলাম চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দাবি ওঠে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ইঙ্গিত দিয়েছেন, তৃণমূলের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। দলের একজন শীর্ষস্থানীয় নেতা বলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক স্থিতিশীলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে আসলাম চৌধুরীর মতো অভিজ্ঞ নেতৃত্ব অবশ্যই মূল্যায়নের বিষয়। উল্লেখ্য, আসলাম চৌধুরী রাজনৈতিক জীবনে বহুবার বিতর্কের মুখে পড়লেও সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে জনপ্রিয়তার কারণে দলীয় সিদ্ধান্তে প্রভাব রাখেন। দলীয় সূত্রগুলো বলছে, আগামী মাসেই উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে, যেখানে আসলাম চৌধুরীর নাম শীর্ষ বিবেচনায় রয়েছে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তৃণমূল নেতাদের পছন্দ আসলাম চৌধুরী

আপডেট: ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫