চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, দলের ভেতরে শৃঙ্খলাভঙ্গ, হানাহানি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একাধিক নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















