সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানান। সরওয়ার আলমগীর বলেন, “এমন মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গোটা জাতিকে ব্যথিত করেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, নিহতদের পরিবারগুলোর পাশে সরকারকে দাঁড়াতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। উল্লেখ্য, গতকাল ২১ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই বহু হতাহতের খবর পাওয়া যায়।
১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















