এরশাদুল হক,আরব আমিরাত ব্যুরো : ফটিকছড়ি প্রতিনিধি : সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য- দেশবিরোধী ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলার চরম অবনতি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সভা আরব আমিরাতে ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম, সংযুক্ত আরব আমিরাত আবুধাবি শাখার উদ্যোগে গত ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ফটিকছড়ি সংসদীয় আসন চট্টগ্রাম- ২ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সরওয়ার আলমগীর। তিনি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে একটি গোষ্ঠি ষড়যন্ত্র শুরু করেছে। যতসময়ে (ফেব্রুয়ারি) নির্বাচন বানচালের উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই দেশ-বিদেশে অবস্থানরত সকল জিয়ার সৈনিকসহ দেশের সকল সাধারণ মানুষকে সজাগ থেকে একযোগে ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করতে হবে। ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম, সংযুক্ত আরব আমিরাত আবুধাবি শাখার সভাপতি মো. নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সদস্য এস এম দিলদারুল আলম। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. গবি হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির আহবায়ক রফিকুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, জামাল উদ্দিন, মাহবুবুল আলম, মো. সুমন, লোকমান, মো. সাইফুদ্দিন প্রমুখ প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি নেতা সরওয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















