সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকেই চলছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম অধিবেশন।শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এরপর ইসলামি ভাবধারর সংগীত ও জুলাই গণঅভ্যুত্থানের গান পরিবেশন করা হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। দলের পক্ষ থেকে আজান শেষে মূলমঞ্চ এবং উদ্যানের মাঠে ছোট ছোট দলে নামাজ আদায় করেন দলের নেতাকর্মীরা।বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব। এরই মধ্যে জামায়াতের সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। মঞ্চে আরও উপস্থিত আছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















