০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

  • আপডেট: ০১:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 80

সূর্যোদয় প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। পাশাপাশি দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে এই বিষয়ে জানতে ফোনে পাওয়া যায়নি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

আপডেট: ০১:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫