বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা সদরের সুয়ালক ইউনিয়নের রাংলাই হেডম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুজনসহ মোট ৩ জন ম্রো নারী মারা গেছেন। জানাগেছে, ট্রান্সফরমার বিস্ফোরণের পর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিনজন পাহাড়ি নারী। সোমবার (১৪ জুলাই) ভোরে চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ম্রো সম্প্রদায়ের নারী। তারা হলেন—রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। তাদের বাড়ি একই পাড়ায়। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে সেখানকার তার ছিঁড়ে পড়ে এবং ওই তারে তিন নারী জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলেও বাকি দুজনের মরদেহ তখনো ঘটনাস্থলে পড়ে ছিল।
চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো জানান, একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর সেখানে ছিঁড়ে পড়া তারে জড়িয়ে তিন নারী মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি জানান, একজনের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে।
০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের দুজনসহ ৩ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত




















