তপন তালুকদার : বিএনপির স্থায়ী কমিঠির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেছেন এক ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হায়দার বিপ্লব। গত ৫ জুলাই শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্ঠা আলহাজ্ব মোহাম্মদ বো্রহান উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াছমিন, সাবেক ছাত্রনেতা মঞ্জুর এলাহী, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসাইন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হাওলাদার, তাতীঁ দলের সহ সভাপতি ড. কাজী মনিরুজ্জামান, অর্পন বাংলাদেশের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন, লক্ষীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা মনির আহমেদ, চট্টগ্রামের ফটিকছড়ির বনানী কলেজ গভনিং এডহক কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার বাবু। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিঠির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান যুবদলের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণদের কার্যকর ভূমিকা এবং দলীয় আদর্শে তাঁদের দৃঢ়তার প্রশংসা করেন। প্রধান বক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বলেন, বলেন, দলীয় আন্দোলন-সংগ্রামে যে তরুণরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখছে, তাদের স্বীকৃতি দেওয়া দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক। ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হায়দার বিপ্লব সম্মাননা গ্রহণ করে বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















