১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার: নিতাই রায় চৌধূরী

  • আপডেট: ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 211

সূর্যোদয় প্রতিবেদক :  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দর্শন ও অবদান নিয়ে আগামী প্রজন্মের ভূমিকা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ জুলাই শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়া সামাজিক সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিঠির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী। আলোচনা সভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বলেন, জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। এতে সভাপতিত্ব করেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের সভাপতি এনামুল করিম মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিঠির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেন, বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাধীনচেতা চিন্তার বীজ বপন করতে হলে শহীদ জিয়ার জীবনাদর্শ ও নীতিমালা পাঠ করানো জরুরি। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্ঠা আলহাজ্ব মোহাম্মদ বো্রহান উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াছমিন, সাবেক ছাত্রনেতা মঞ্জুর এলাহী, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসাইন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হাওলাদার, তাতীঁ দলের সহ সভাপতি ড. কাজী মনিরুজ্জামান, অর্পন বাংলাদেশের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন, লক্ষীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা মনির আহমেদ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হায়দার বিপ্লব, বনানী কলেজ গভনিং এডহক কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার বাবু প্রমূখ।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার: নিতাই রায় চৌধূরী

আপডেট: ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫