চট্টগ্রাম ব্যুরো : ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দাঁতমারার হেঁয়াকো বাজারস্থ জিয়া পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফটিকছড়ি ২ আসনে মনোনয়ন প্রত্যাশী সরোয়ার আলমগীর। ২ নং দাঁতমারা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মেহেদী হাছানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নাজিম উদ্দিন
বাচ্চু, নাছির উদ্দিন হায়দার বিপ্লব, নুর করিম, মোজাম্মেল হায়দার বাবু, হাঞ্জালা
শাকিল চৌধুরী রানি, মোঃ রানা, ওমর ফারুক, মেহেদী হাসান, রাকিব চৌধুরী
রকি চৌধুরী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। দেশের বর্তমান সংকট উত্তরণে শহীদদের আদর্শ অনুসরণের ওপর তারা গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দোয়া মাহফিলে শহীদদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দাঁতমারা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত




















