যশোর প্রতিনিধি : যশোরের ছিকরগাছা উপজেলার দাহ্য রাসায়নিক পদার্থে (অ্যাসিড) নারী-শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্বজনদের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে যশোরের ছিকরগাছা উপজেলার গদখালী গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিনজন হলেন- ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)। স্থানীয়রা জানান, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচারক জসিম উদ্দিন (৩৫) রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঘরের জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাফায়েত হোসাইন বলেন, ‘একই পরিবারের তিনজন কেমিক্যাল বার্ন হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। তবে তারা শঙ্কামুক্ত।
০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত




















