১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

  • আপডেট: ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 85

মিশু দাশ : প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। জুলাই বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এ দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ নির্বাহী প্রশাসন-সংক্রান্ত সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে। দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং স্মরণ করা হবে এ আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

আপডেট: ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫